| শিরোনাম: |

দিন দিন মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। কোনোভাবেই এর লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এক দিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩৭২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৫ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, সিলেট বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ৫৯ জন রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ