রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এআইয়ের চাহিদায় মেমোরি চিপের সংকট, বাড়ছে স্মার্টফোনের দাম      ● বরিশালে ৪ জনকে জরিমানা      ● রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান      ● ত্বকের যত্নে ভ্যাসলিন নাকি গ্লিসারিন, কোনটি ভালো?      ● বিপিএলে বিনিয়োগের পাশাপাশি বিনিময় কর্মসূচির প্রস্তাব পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির      ● অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই      ● ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো      ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু      ● কেন ‘থালাইভা’ রজনীকান্ত, আবারও প্রমাণ ‘জেলার ২’-এ      ● লক্ষ্মীপুরে পৌর স্বাস্থ্য সহকারীর স্যানেটারি ইন্সপেক্টর পরিচয়ে প্রভাব বিস্তার      ● উলিপুরে আমন ধানে রোগের সংক্রমণ দিশেহারা কৃষক      ● পিরোজপুরের জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল পুড়ে ছাই      
আশুগঞ্জে কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিনিধি, আশুগঞ্জ
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম

আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ সরকার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুগঞ্জ সার কারখানা সংলগ্ন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত ফরহাদ উপজেলার চরচারতলা গ্রামের মহরম মেম্বারের ছেলে।আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, গ্যাস কোম্পানির বৈদ্যুতিক কেবল চুরির উদ্দেশ্যে কাটতে গিয়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।
 ঘটনাস্থলে তার লাশের পাশে কেবল কাটার প্লাস পাওয়া গেছে।পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ফরহাদ আর ফেরেননি। পরদিন তার নিখোঁজের বিষয়ে বাবা মহরম মেম্বার আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ফরহাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি প্রায়ই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনের বৈদ্যুতিক কেবল কেটে চুরি করে নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় আশুগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আশুগঞ্জ   ব্রাহ্মণবাড়িয়া   বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু   ফরহাদ সরকার   কেবল চুরি   বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি   অপমৃত্যুর মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close