শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এনসিপি নেতা শৈক্যচিং'কে সাময়িক অব্যাহতি      ● আট দিনব্যাপী লালন কারুমেলা শুরু      ● কক্সবাজারে আগুনে ছয় প্রাণ, স্ত্রী-সন্তান হারালেন নুর আলম      ● রায়কোটে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংবিরোধী র‍্যালি      ● চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল কবির কুন্নুর মোটরশোভাযাত্রা      ● দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৮      ● পূজায় ইতিহাসের সর্বোচ্চ সরকারি অনুদান      ● প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তা বাস্তবায়ন করেন      ● বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান      ● জলবায়ু সংকটে বাল্যবিবাহের ঝুঁকি, ঢাকায় আলোচনা সভা      ● শ্মশানঘাটের জমি দখল করে পুকুর খননের অভিযোগ      ● এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার      
এনসিপি নেতা শৈক্যচিং'কে সাময়িক অব্যাহতি
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৭:৩৯ PM

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শৈক্যচিং মার্মাকে তাঁর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জমা দিতে হবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবান জেলা শহরের বালাঘাটা সড়কের পাশের একটি পাহাড়ে শৈক্যসিং মারমার মালিকানাধীন একটি রিসোর্ট রয়েছে। শুক্রবার দুপুরে ওই রিসোর্ট থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা রিসোর্টে গিয়ে ওই নারীকে কান্নারত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ধর্ষণের অভিযোগ ওঠার পর শুক্রবার রাতে পুলিশ শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close