শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তা বাস্তবায়ন করেন      ● বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান      ● জলবায়ু সংকটে বাল্যবিবাহের ঝুঁকি, ঢাকায় আলোচনা সভা      ● শ্মশানঘাটের জমি দখল করে পুকুর খননের অভিযোগ      ● এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার      ● আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন       ● সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক      ● বেপজার জোনগুলোতে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান      ● সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু      ● সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ নিহত ২      ● খাদ্যে ভেজাল, দুই কারখানা সিলগালা      ● শতবর্ষী শিববাড়ী মন্দিরে প্রস্তুত হাজার হাতের প্রতিমা      
প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তা বাস্তবায়ন করেন
তথ্য প্রতিমন্ত্রী
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়ন করেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ড দেবেন, আজ তাঁরই কার্যক্রম উদ্বোধন করা হলো।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহে সরকারিভাবে লোক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। কাজেই ফ্যামিলি কার্ড পেতে কারও কাছে তদবির করার প্রয়োজন নেই।

প্রতিমন্ত্রী শনিবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম তুলে দেবে বলে কেউ টাকা চাইলে তা দেবেন না। আর এ ধরনের কোনো অভিযোগ কারও নামে উঠলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

এছাড়াও তথ্য সংগ্রহকালে যাতে কেউ বাদ না পড়ে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ২ হাজার ৫০০ টাকা করে তাঁদের মোবাইলে আর্থিক সহায়তা পাবেন। এ টাকা দিয়ে নারীরা তাঁদের চিকিৎসা, ক্ষুদ্র ব্যবসা এবং নিজেদের প্রয়োজন মেটানোসহ স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল ও পৌর বিএনপির সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close