বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীরা পেল ১০টি ফ্যান      ● পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিশু ও শিক্ষকের মৃত্যু      ● মক্কায় যে অপরাধে মৃত্যুদণ্ড হলো দুই বাংলাদেশির      ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর      ● খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু      ● নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত      ● ঢাকা থেকে সৌদির রিয়াদ-দাম্মাম রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় যাত্রীরা      ● নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মিলবে শুক্রবার      ● আইএমএফের ঋণে শর্ত থাকবে, পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক      ● স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবায় রূপান্তরের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী      ● ১৬ হাজার কিলোমিটার নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই: শেখ রবিউল আলম      
ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীরা পেল ১০টি ফ্যান
প্রতিনিধি, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম


তীব্র গরমে শ্রেণিকক্ষে পাঠদান করতে গিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশেষে তাদের সেই কষ্ট লাঘবে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন। তাঁর উদ্যোগে বিদ্যালয়টিতে উপহার হিসেবে প্রদান করা হয়েছে ১০টি সিলিং ফ্যান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে নিজেই ফ্যানগুলো তুলে দেন ইউএনও জামাল হোসেন। এতে বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন ফেরদৌস, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা আক্তার, চর সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে রোমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে সিলিং ফ্যানের অভাবে তীব্র গরমের মধ্যে পাঠগ্রহণ করতে হতো শিক্ষার্থীদের। বিশেষ করে গরমের সময় শ্রেণিকক্ষে বসে পড়াশোনা করা তাদের জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছিল।

জানা যায়, সম্প্রতি অবহেলিত এই বিদ্যালয়টি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গরমের কষ্টের কথা তুলে ধরে তাঁর কাছে সিলিং ফ্যানের দাবি জানায়। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা শুনে তিনি ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১০টি সিলিং ফ্যান নিয়ে বিদ্যালয়ে হাজির হন তিনি এবং শিক্ষার্থীদের হাতে ফ্যানগুলো উপহার হিসেবে তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।

ইউএনওর এমন উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং তাদের পড়াশোনার পরিবেশ উন্নত করার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close