বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং      ● ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীরা পেল ১০টি ফ্যান      ● পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিশু ও শিক্ষকের মৃত্যু      ● মক্কায় যে অপরাধে মৃত্যুদণ্ড হলো দুই বাংলাদেশির      ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর      ● খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু      ● নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত      ● ঢাকা থেকে সৌদির রিয়াদ-দাম্মাম রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় যাত্রীরা      ● নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মিলবে শুক্রবার      ● আইএমএফের ঋণে শর্ত থাকবে, পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক      ● স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবায় রূপান্তরের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী      
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং
প্রতিনিধি, মাগুরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৫৮ পিএম

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মটোকে সামনে রেখে মাগুরায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার সময় নোমানী ময়দানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন্নাহার। সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রোকনউদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, পিভিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মো. আবু বকর।

এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা প্রশিক্ষক (টিআই) আবু হুসাইন আহমেদ, সদর উপজেলা প্রশিক্ষক (টিআই) মোছা. রোকেয়া খাতুন এবং পৌরসভা ও ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রী, আনসার প্লাটুন কমান্ডারসহ অনেকে।

মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, পিভিএম বলেন, শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের শিফট ডিউটি করতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে হবে।

মাগুরা সদর উপজেলায় ২৩৯টি পূজামণ্ডপে ১ হাজার ৪৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে অধিক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন করে পুরুষ আনসার-ভিডিপি সদস্য থাকবেন এবং কম গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৬ জন করে পুরুষ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলার চারটি উপজেলায় ৬৮৬টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ হাজার ২১৪ জন সদস্য মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে এসব সদস্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, মাগুরা জেলার অন্যান্য উপজেলাতেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসব ব্রিফিংয়ে পূজামণ্ডপের নিরাপত্তা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলার চারটি উপজেলায় ৬৮৬টি পূজামণ্ডপে আনসার ও ভিডিপির পুরুষ ২ হাজার ১০৭ জন এবং মহিলা ১ হাজার ৩৭২ জন সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close