প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩১টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দের কাছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে ১ লাখ ৫৫ হাজার টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেছেন।
এছাড়াও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল ও ২ বান্ডেল করে মোট ৬২ বান্ডেল ঢেউটিন বিতরণ করেছেন।
এদিকে, নান্দাইল উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ সাহা ও সাধারণ সম্পাদক বাবু পল্লব রায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপির পক্ষ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা এবং সরকারের পক্ষ থেকে উপহারসামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ