বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু      ● নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত      ● ঢাকা থেকে সৌদির রিয়াদ-দাম্মাম রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় যাত্রীরা      ● নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মিলবে শুক্রবার      ● আইএমএফের ঋণে শর্ত থাকবে, পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক      ● স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবায় রূপান্তরের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী      ● ১৬ হাজার কিলোমিটার নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই: শেখ রবিউল আলম      ● ৩১ পূজামণ্ডপে টিন-চাল বিতরণ      ● ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, কারণ কী?      ● ৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের দিনে ভারতের হার      ● টপ অর্ডারে ব্যর্থতা, মিডল অর্ডারে উন্নতির ছাপ      
খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম

নলছিটিতে খালের পানিতে ডুবে সাজিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মালিপুর এলাকায় নিজ বাড়ির পাশের খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাজিন ওই এলাকার বাসিন্দা শিহাব হাওলাদারের ছেলে। সে স্থানীয় বাসিন্দা সেলিম মাস্টারের নাতি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ১১টার দিকে শিশু সাজিন সবার অলক্ষ্যে নিজ বাড়ির সংলগ্ন খালের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী খাল থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

পরে গুরুতর অবস্থায় সাজিনকে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর দাদা সেলিম মাস্টার ও বাহক তায়রুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, অবুঝ এই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো মালিপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা শিহাব হাওলাদারসহ পুরো পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close