বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভাঙ্গুড়ায় চায়না দুয়ারি জাল জব্দ      ● নতুন বেতন স্কেলের অর্থ জোগাতে ভর্তুকি ও সরকারি ব্যয় কমানোর সুপারিশ      ● প্রশাসনে পদোন্নতি, বদলি ও অবসর—আট মাসের হিসাব প্রকাশ      ● ২০২৩ সালের অক্টোবর থেকে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক      ● দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন      ● ভিউয়ের জন্য কাউকে অপমান করা বিনোদন নয়: মেহজাবীন      ● উত্তরে ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ইসরায়েলগামী ফ্লাইটে ২৯ দেশের ক্রুদের ওপর বিধিনিষেধ      ● দুর্গাপূজায় খাগড়াছড়ির চার মণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিকের অনুদান      ● বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা      ● সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দর ছাড়ার আহ্বান হুতিদের      ● বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে      
ভাঙ্গুড়ায় চায়না দুয়ারি জাল জব্দ
প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়ারামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার টাকা।

অভিযান শেষে জব্দ করা জাল নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ও প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমসহ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, জনস্বার্থে এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close