বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত       ● এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজ চলবে: অ্যাটর্নি জেনারেল      ● আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসা কমিটি গঠন      ● সিঙ্গেল ফেজ নেট মিটার স্থাপন      ● প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি      ● সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতার বাবা      ● সাঁথিয়ায় অবৈধভাবে সার মজুত      ● বিশ্ব মান দিবসের সভা অনুষ্ঠিত      ● ৬২০০ কোটি টাকা লুটের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে      ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন: প্রধানমন্ত্রী      ● নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেফতার      ● ‘নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’      
আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:০৬ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর উপজেলায় মোট ১০৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানিয়েছেন উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের সভাপতি বিধান কুমার বিশ্বাস।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) পাংশা উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তুতির বিষয় উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় ইউএনও রিফাতুল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১০৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ প্রয়োজনীয় সব নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের সভাপতি বিধান কুমার বিশ্বাস বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।

সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদের নির্দেশনা অনুযায়ী তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ ছাড়া জামায়াতে ইসলামীর উপজেলা আমির সুলতান মাহমুদ সভায় বক্তব্য দেন। তাঁরা নামাজের সময় মাইক ও সাউন্ড বক্সের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ধর্মীয় উপাসনা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

সভায় স্থানীয় চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close