শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার      ● আজ বিশ্ব বস দিবস, কৃতজ্ঞতা জানান প্রিয় বসকে      ● লাউচাপড়াকে প্রধান পর্যটন কেন্দ্র করার আশ্বাস পর্যটন মন্ত্রীর      ● চা শ্রমিকদের সাথে এমপি ফয়সলের পূজার শুভেচ্ছা বিনিময়      ● পাবনায় বেসরকারি মানসিক হাসপাতালে অনিয়মের অভিযোগ, নজরদারির আশ্বাস প্রশাসনের      ● হবিগঞ্জ সীমান্তে পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার স্বেচ্ছাসেবক: প্রতিমন্ত্রী আজাদ      ● বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার এস আর বি      ● জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা মোংলায় মানববন্ধনে বক্তারা      ● আলীকদমে যুব রাইজিং স্টারের নির্বাচন, সভাপতি সাদ্দাম সম্পাদক মনিরুল      ● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      
কেন্দুয়ায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা দপ্তরির বিরুদ্ধে
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩নং পাইকুড়া ইউনিয়নের মজলিসপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঘটে।

ভুক্তভোগী মজলিশপুর গ্রামের মো. মানিক মিয়ার কন্যা ও মজলিশপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যাযনরত এবং অভিযুক্ত দিদারুল আলম (বিদ্যুৎ) একই গ্রামের রেজাউল আলম ঢালু'র ছেলে ও অত্র বিদ্যালয়ে দপ্তরির হিসেবে কর্মরত।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী কেঁদে কেঁদে বিদ্যালয় থেকে দৌড়ে বের হওয়ার সময় স্থানীয়রা কান্নার কারণ জানতে চাইলে ভুক্তভোগী তাঁদের জানায় বিদ্যালয়ের দপ্তরি তাকে ঝাপটে ধরে অনৈতিক কাজ করার জন্য টানাহেঁচড়া শুরু করলে জোরজবরদস্তি করে ওই ছাত্রী কোনমতে ছুটে দৌড়ে বের হয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক (দিলু মাষ্টার) বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, এমন একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে আমরা ঘটনাটি জানা মাত্রই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীর সাথে আলোচনা করে বিষয়টি শুক্রবার সালিশির মাধ্যমে মিমাংসার দিন ধার্য করা হয়েছে। তাঁরা স্বদেশ সংবাদ প্রতিবেদককে বলেন, আপাতত সংবাদ প্রকাশের কোন প্রয়োজন নেই।

ভুক্তভোগী ছাত্রী এবং অভিযুক্ত দপ্তরির বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কেন্দুয়া   নেত্রকোনা   স্কুলছাত্রী   ধর্ষণচেষ্টার অভিযোগ   দপ্তরির বিরুদ্ধে অভিযোগ   মজলিসপুর উচ্চ বিদ্যালয়   পুলিশ তদন্ত   নারী ও শিশু নির্যাতন   স্থানীয় সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close