বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর      ● তুরাগ-বুড়িগঙ্গা দূষণ রোধে টঙ্গীতে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে, পরিবেশ অধিদপ্তর      ● অন্যের কাছে আপনাকে প্রিয় করে তুলবে যে ৪ গুণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● ডেঙ্গু চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ হাসপাতালে সেমিনার      ● কেন্দুয়ায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা দপ্তরির বিরুদ্ধে       ● যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে ১৩ হাজার অ্যাকাউন্ট স্থগিত করল এক্স      ● এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?      ● পাবনায় ১১টি থানায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার জব্দকৃত যানবাহন      ● আব্বাস হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি      ● পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে ১০ লাখ ৫৭ হাজার টাকা সহায়তা      ● একশ ছাড়াল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিমুখী ১৫ হাজার ৭৭৯ যাত্রী      
দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে। এ জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

আগামী ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এসব বাস চলাচল করবে। গন্তব্যের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম।

এসব গন্তব্যে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল করবে। এ ছাড়া বিশেষ বাস সার্ভিসের আওতায় মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে। এ উদ্যোগের ফলে দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াত সহজ হবে বলে আশা করছে বিআরটিসি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা   বিআরটিসি   বিশেষ বাস সার্ভিস   দুর্গাপূজার বাস   অগ্রিম টিকিট   গণপরিবহন   সড়ক পরিবহন   ঘরমুখো যাত্রী   বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close