বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      ● মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম      ● দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর      ● তুরাগ-বুড়িগঙ্গা দূষণ রোধে টঙ্গীতে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে, পরিবেশ অধিদপ্তর      ● অন্যের কাছে আপনাকে প্রিয় করে তুলবে যে ৪ গুণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● ডেঙ্গু চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ হাসপাতালে সেমিনার      ● কেন্দুয়ায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা দপ্তরির বিরুদ্ধে       ● যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে ১৩ হাজার অ্যাকাউন্ট স্থগিত করল এক্স      ● এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?      ● পাবনায় ১১টি থানায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার জব্দকৃত যানবাহন      ● আব্বাস হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি      
কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে তারুণ্যের সংলাপ ও শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গৌরীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে। কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. সফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও শাহাদাত হোসেন, সদস্য আব্দুল আহাদ ও হিমেল নাসিমসহ অন্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, কিশোর অপরাধে জড়িত না হওয়া এবং নৈতিক চরিত্র গঠনের শপথবাক্য পাঠ করান ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
 এ সময় কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের ৬৪ জেলায় কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। 
তিনি জানান, গত সাড়ে ১৫ বছরে সংগঠনটি সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছে। বৃহস্পতিবারের আয়োজনটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৫৫তম সচেতনতামূলক কর্মসূচি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   দাউদকান্দি   তারুণ্যের সংলাপ   মাদকবিরোধী কর্মসূচি   কিশোর অপরাধ   শিক্ষার্থী   লাল সবুজ উন্নয়ন সংঘ   সামাজিক সচেতনতা   মাদকমুক্ত সমাজ   কুমিল্লার খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close