শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● নাংলা ইউনিয়নে নির্বাচনী আমেজ, লিটনের সমর্থনে শোডাউন      ● মেঘনায় মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা      ● ভাঙন রোধে সমীক্ষা শেষে পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী      ● মোংলায় ১ হাজার পরিবারকে গরুর মাংস বিতরণ বাঙালী ফাউন্ডেশনের      ● ঋণ আদায়ে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা      ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ      ● রাজশাহীতে আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার আটক      ● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আটজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন।

অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাথ ৬৩ হাজার ৭৬৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুজন করে রোগী রয়েছে। এছাড়া সিলেট ও খুলনায় মারা গেছে একজন করে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন এবং হামের উপসর্গ মিলেছে ৯৬১ জনের শরীরে।

প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close