রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৩ জনের, মোট মৃত্যু ১৩৮৯      ● ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৯৭৮      ● প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু      ● হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে : রিজভী      ● নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ      ● বাংলাদেশী সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে       ● রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন       ● বাকেরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত      ● ‘ক্লিন সিটি’ দেখে মুগ্ধ আজহারী। রাজশাহীর কাছে শিখতে বললেন বাকি ৬৩ জেলাকে      ● পূর্ব বাজেথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা      ● ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি      ● উপবৃত্তি পাচ্ছে ৭৩ লাখ শিক্ষার্থী, যেভাবে করবেন আবেদন      
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৩ জনের, মোট মৃত্যু ১৩৮৯
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৮ জন। রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৮৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৭৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৭ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ৩৭ হাজার ৬৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৮ হাজার ৪৯৫ জন। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close