মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কপ৩১ সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা, ন্যায্য ক্ষতিপূরণের দাবি      ● ন্যূনতম বল প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ, লক্ষ্য ৯০০ সদস্য      ● ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটে আর নেই, বয়স হয়েছিল ৩৪      ● অবরুদ্ধ উপাচার্যের জন্য সকালে খাবার পাঠালেন আন্দোলনকারীরা      ● অনৈতিক আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের      ● কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫      ● আবারও উত্তর দিগন্তে শোভা ছড়াল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা      ● শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান      ● ‘যতদিন বাঙালি থাকবে, ততদিন রবীন্দ্রনাথের সৃষ্টি থাকবে’      ● চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা      ● নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      
কপ৩১ সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা, ন্যায্য ক্ষতিপূরণের দাবি
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম

তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন কপ৩১ সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও পক্ষগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানান।

বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে কম দায়ী হয়েও উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি ভোগ করছেন। দিন দিন বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতিও বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে এসব অভিঘাত মোকাবিলা করছেন।

তাঁরা আরও বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে উপকূলের মানুষের বসতভিটা, কৃষিজমি, জীবিকা ও সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার দুর্যোগে নিঃস্ব হয়ে অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। জীবিকার তাগিদে তাঁদের কেউ কেউ বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

বক্তারা বলেন, কপ৩১ সামনে রেখে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে জোরালো ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও পক্ষগুলোর দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও তাঁরা উল্লেখ করেন।

গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্যসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকারসহ অন্যরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   কপ৩১   জলবায়ু পদযাত্রা   জলবায়ু পরিবর্তন   জলবায়ু ন্যায্যতা   ন্যায্য ক্ষতিপূরণ   উপকূলীয় জনগোষ্ঠী   বারসিক   জলবায়ু সংকট   পরিবেশ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close