রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মুশফিক-শান্তর ব্যাটে বাড়ছে বাংলাদেশের লিড      ● ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৯৩ জন      ● আচারের বয়ামে লুকানো হীরা-স্বর্ণালঙ্কারসহ যাত্রী আটক      ● ‘রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে’, দিল্লিতে সিজেপি      ● হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু      ● ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান      ● কুলাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ      ● আনিছুর রহমানের অনন্য সাফল্য      ● ‘এত অধৈর্য হচ্ছেন কেন’, প্রসিকিউশনকে পলক      ● সৌদিতে একমাত্র সন্তান হারিয়ে মায়ের আহাজারি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪      ● ইজিবাইকের মনোগ্রাম নবায়নে মালিকদের আন্দোলন      
মুশফিক-শান্তর ব্যাটে বাড়ছে বাংলাদেশের লিড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম

দ্বিতীয় ইনিংসে ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হাসান শান্তর দৃঢ়তায় সেই চাপ সামলে উঠেছে দল। চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে বাড়ছে বাংলাদেশের লিড।

চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১২৪ রান। প্রথম ইনিংসে পাওয়া ১০৬ রানের লিডের সঙ্গে মিলিয়ে বাংলাদেশের মোট লিড বেড়ে দাঁড়িয়েছে ২৩০ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সাজঘরে ফেরেন মুমিনুল হক। আগের ইনিংসে দারুণ ব্যাট করা তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।

সাদমান ইসলাম ২২ বলে ১৩ রান করে আউট হন। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান। আর আক্রমণাত্মক ব্যাটিং করা তানজিদ হাসান তামিম ৩৮ বলে করেন ৩১ রান।

এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও নাজমুল হাসান শান্ত। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৭১ রান। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে রয়েছেন মুশফিক। অন্যদিকে শান্ত অপরাজিত আছেন ২৩ রানে।

এই জুটিতে ভর করে লিড আরও বাড়ানোর পথে এগোচ্ছে বাংলাদেশ।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মুশফিকুর রহিম   নাজমুল হাসান শান্ত   বাংলাদেশ ক্রিকেট   বাংলাদেশ টেস্ট   তানজিদ হাসান তামিম   সাদমান ইসলাম   মুমিনুল হক   ক্রিকেট   খেলার খবর   স্পোর্টস নিউজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close