মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ন্যূনতম বল প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ, লক্ষ্য ৯০০ সদস্য      ● ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটে আর নেই, বয়স হয়েছিল ৩৪      ● অবরুদ্ধ উপাচার্যের জন্য সকালে খাবার পাঠালেন আন্দোলনকারীরা      ● অনৈতিক আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের      ● কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫      ● আবারও উত্তর দিগন্তে শোভা ছড়াল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা      ● শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান      ● ‘যতদিন বাঙালি থাকবে, ততদিন রবীন্দ্রনাথের সৃষ্টি থাকবে’      ● চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা      ● নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত      
ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:০৬ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ২:২৬ PM

ধুনট (বগুড়া) : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জহুরুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। আলোচনা সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন বক্তারা। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, যথাযথ প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, ধুনট পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ মোকাবিলা ও প্রশমন কার্যক্রমে নিয়োজিত সিপিপির সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ ও সম্মিলিতভাবে কাজ করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ধুনট   বগুড়া   আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস   দুর্যোগ ব্যবস্থাপনা   দুর্যোগ মোকাবিলা   জনসচেতনতা   আরিফ উল্লাহ নিজামী   ফায়ার সার্ভিস   স্থানীয় সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close