প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম

পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার একটি প্রতিনিধি দল নবনিযুক্ত জেলা প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানায়।
আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্নার নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত জেলা প্রশাসকের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে পটুয়াখালীর সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ তাঁদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত ও সহজে পাবেন।
সৌজন্য সাক্ষাৎকালে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের উপসহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—যুগ্ম সাধারণ সম্পাদক (উপসহকারী প্রকৌশলী, এলজিইডি) ইঞ্জিনিয়ার মো. মাঈনুল ইসলাম, অর্থ সম্পাদক (উপসহকারী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ) ইঞ্জিনিয়ার রাসেল শিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সোহাগ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক (উপসহকারী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র বার এবং নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজানুর রহমান হাবিব।
এ ছাড়া উপস্থিত ছিলেন পিজিসিবির উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম, ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী মো. আপন হোসাইন, পটুয়াখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আউয়াল, এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মুশফিকুর রহমান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল মিজানসহ স্থানীয় ডিপ্লোমা প্রকৌশলী নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ