সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ      ● গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ      ● ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়ার ‘না’      ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর      ● সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর      ● ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪      ● নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে অসুস্থ      ● জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত      ● আমি ফুল নিতে আসিনি, উন্নয়নের জন্য এসেছি      ● ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩      ● ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার      ● সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করায় বাবার দাফনে বাধা      
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম

খুলনার পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে এসব ট্যাব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সদস্য জিএম মিজানুর রহমান মিজান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ফ্যামিলি কার্ড কার্যক্রম। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফল করতে নির্ভুল ও স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close