সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে ঝুট বোঝাই একটি ট্রাক তল্লাশি করে  ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় গাড়ির চালক ও হেলপারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন-যশোরের বেনাপোল পোর্ট গয়রা এলাকার রমজান আলী (৩৪),একই এলাকার মোঃ আরমান হোসেন ইউনুস (৩০) ট্রাকচালক, মোঃ আরিফ হোসেন (৩২) হেলপার। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়-কের দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে জেলা গোয়েন্দা পুলিশ
চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি কালে ঝুট বোঝাই ট্রাকটির ভেতর থেকে ইয়াবা টেবলেট উদ্ধার করে। 

প্রেস রিলিজে জানানো হয় মাদক ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে ঝুট বোঝাই ট্রাকের ভেতর চালক ও হেলপারের সহযোগিতা ঢাকা থেকে যশোর নিয়ে যাচ্ছিলো। ডিবির চেকপোস্টে ট্রাকটি তল্লাশি কালে ড্রাইভারের পেছনে থাকা লোকটির জিজ্ঞাসা বাদে আচার-আচরণ এবং কথাবার্তায় সন্দেহ হয়।এক পর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে।আসামীদের জিজ্ঞাসাবাদের পর ড্রাইভারের পিছনে বক্সে শুয়ে থাকা আসামী রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রক্ষিত মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৯০ লক্ষ টাকা।এছাড়াও মাদক পাচার কাজে ব্যবহার এর দায়ে ঝুট বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। 





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close