সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার      ● সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করায় বাবার দাফনে বাধা      ● স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ      ● টাকার অভাবে থেমে গেছে ২২ পারার হাফেজের জীবন      ● কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● সচিবকে কারণ দর্শানোর নোটিশ জারি      ● আনোয়ারায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু      ● ফ্যামিলি কার্ডের আওতায় আসছে ৩.৫ লাখ পরিবার      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা      ● পুলিশ কর্মকর্তার বাসায় চুরি      ● সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনু‌ষ্ঠিত      
১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারও প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা দেখা দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্ত থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি গর্তে অজগরটি দেখতে পান তাঁরা। পরে কয়েকজন মিলে সেটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ইসরাইল বলেন, সকালে বাড়ির পাশে একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে সাপটি নিয়ে যান।

এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে উপযুক্ত পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। মাত্র ১৩ দিনের ব্যবধানে আবারও অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close