সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ      ● স্বদেশ প্রতিদিন-এ জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ      ● ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ      ● পদোন্নতি পেয়ে কৃষি ব্যাংকের ডিএমডি হলেন রওশানুল হক      ● নদীদূষণ রোধে কেরানীগঞ্জে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ      ● গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ      ● ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়ার ‘না’      ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর      ● সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর      ● ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪      ● নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে অসুস্থ      
জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠুভাবে চাল বিতরণের দাবিতে সোমবার বিকেলে উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকায় এক মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ভুক্তভোগী জেলেরা।

মানববন্ধনে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কার্ডধারী জেলে মো. খোকন, ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম ও মো. আজাহার আলী ফকিরসহ একাধিক নিবন্ধিত জেলে বক্তব্য দেন।

সমাবেশে উপস্থিত কার্ডধারী জেলেরা অভিযোগ করেন, সরকারি নিয়ম ও তালিকা অনুযায়ী চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হচ্ছে। ফলে সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হয়েও প্রকৃত অনেক জেলে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে ১ নম্বর ওয়ার্ডের জেলে মো. খোকন বলেন, “আমরা কষ্ট করে নদীতে মাছ ধরে সংসার চালাই। সরকার আমাদের জন্য যে চাল পাঠায়, তা বিতরণ নিয়ে প্রতিবারই টালবাহানা করা হয়। এবারও চাল বিতরণে অনিয়ম করা হয়েছে, ফলে নিবন্ধিত অনেক জেলে খালি হাতে ফিরে গেছেন।”

৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী জেলে মো. আব্দুর রহিম জানান, তাঁরা কার্ডধারী প্রকৃত জেলে হলেও বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম থাকায় সময়মতো সরকারি বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত এসব অনিয়মের তদন্ত করে প্রকৃত কার্ডধারী সব জেলের মধ্যে চাল বিতরণের জোর দাবি জানান তাঁরা।

চাল বিতরণে অনিয়মের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. শামসুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ইউনিয়নে মোট ৫৫০ জন নিবন্ধিত জেলে কার্ডধারী রয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা মাত্র ১৮০ জনের বরাদ্দ পেয়েছি। প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ কম থাকায় বাকি জেলেদের চাল দেওয়া সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। ফলে এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close