সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নদীদূষণ রোধে কেরানীগঞ্জে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ      ● গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ      ● ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়ার ‘না’      ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর      ● সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর      ● ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪      ● নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে অসুস্থ      ● জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত      ● আমি ফুল নিতে আসিনি, উন্নয়নের জন্য এসেছি      ● ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩      ● ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার      
নদীদূষণ রোধে কেরানীগঞ্জে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম

তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় চারটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ সময় দুটি শিল্পপ্রতিষ্ঠান থেকে পরবর্তী বিশ্লেষণের জন্য তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে।

উপকমিটির কার্যপরিধি অনুযায়ী, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে ১২ অক্টোবর ২০২৬ তারিখে তুরাগ নদীর তীরবর্তী কেরানীগঞ্জ এলাকায় রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধিরা।

মনিটরিং কার্যক্রমে কেরানীগঞ্জ এলাকার চারটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সরেজমিন পরিদর্শনে প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালুসহ সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী বিশ্লেষণের জন্য দুটি শিল্পপ্রতিষ্ঠান থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয় এবং পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close