রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ      ● লাকসামে চার উপজেলার ১২০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা      ● নিকাব বিতর্কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান ঢাবি শিক্ষক তাসনিম      ● আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে প্রস্তুত থাইল্যান্ড, আসছেন ১৫ হাজার প্রতিনিধি      ● কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম      ● আওয়ামী লীগের পদধারী নেতাকে মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান করায় বিতর্ক      ● বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার      ● আলীকদমে পর্যটকবাহী চাঁদের গাড়ি বিধ্বস্ত, আহত ১১      ● সৌদি বিমানবন্দরে হামলার পর হুতিদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের      ● ১১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● সোনারগাঁয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ      ● অর্থাভাবে বন্ধ ৬ মাসের নিরবের চিকিৎসা, বাঁচাতে সহযোগিতার আবেদন      
ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম

ফেনীর ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকার বেশি।

রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনী জেলার ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় মদ ও গরুগুলো জব্দ করা হয়।

জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ফেনী   বিজিবি   ভারতীয় মদ   গরু জব্দ   চোরাচালান   সীমান্ত অভিযান   ছাগলনাইয়া   জোরারগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close