রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিকাব বিতর্কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান ঢাবি শিক্ষক তাসনিম      ● আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে প্রস্তুত থাইল্যান্ড, আসছেন ১৫ হাজার প্রতিনিধি      ● কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম      ● আওয়ামী লীগের পদধারী নেতাকে মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান করায় বিতর্ক      ● বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার      ● আলীকদমে পর্যটকবাহী চাঁদের গাড়ি বিধ্বস্ত, আহত ১১      ● সৌদি বিমানবন্দরে হামলার পর হুতিদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের      ● ১১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● সোনারগাঁয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ      ● অর্থাভাবে বন্ধ ৬ মাসের নিরবের চিকিৎসা, বাঁচাতে সহযোগিতার আবেদন      ● ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর      ● স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি      
সোনারগাঁয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ AM আপডেট: ১১.১০.২০২৬ ১২:৫৪ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এলাকায়  মধ্যরাতে গ্যাসলাইনের লিকেজ থেকে একটি বাসা বাড়িতে  ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

 এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

​শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে  উপজেলার কাঁচপুর এলাকার ওই বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 দগ্ধরা হলেন,মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং মো. রনি (১৯)। তারা সবাই একে অপরের নিকটাত্মীয়।

​স্থানীয়  সূত্রে জানা যায়, ঘরের মধ্যে জমা থাকা গ্যাসের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে এই বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। 

​জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন চারজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে রনির শরীরের ৭০ শতাংশ, রোজিনার ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ এবং রিয়াজের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।





স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সোনারগাঁ   কাঁচপুর   গ্যাস বিস্ফোরণ   অগ্নিদগ্ধ   জাতীয় বার্ন ইনস্টিটিউট   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close