শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন      ● ব্যাংক খাতের ক্ষতি কাটাতে ৫–৮ বছর প্রয়োজন: গভর্নর      ● লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ      ● নতুন লুকে চমকে দিলেন আমির খান      ● চাঁদের মাটির নিচে কী আছে, খুঁজবে নাসা      ● ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আপস নয়: রিজভী      ● আধুনিকায়নের পর বাণিজ্যিক উৎপাদনে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি      ● প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর      ● বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ      ● দেশে হাম উপসর্গে আরও ৮ মৃত্যু      ● বর্জ্য থেকে তেল উৎপাদন প্রকল্পে পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী      
রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম

রাজবাড়ীতে চাঞ্চল্য সৃষ্টি করা চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে পেট কেটে বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—রাজবাড়ী সদর থানার দাদসী ইউনিয়নের বক্তারপুর এলাকার ফিরোজ সরদার বাবু (৩৪) ও মো. রিয়াজ সরদার (২৩) এবং সমেসপুর এলাকার মো. শরীফ (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেলে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোনে কল পেয়ে দাদসী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকার নিজ বাড়ি থেকে বের হন রোহান। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ৬ অক্টোবর রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৯১) করা হয়।
পরবর্তীতে ৮ অক্টোবর বিকেলে দাদসী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের একটি পরিত্যক্ত ডোবা থেকে রোহানের বস্তাবন্দী ও পেট কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রোহানের পিতা মো. ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে দাদসী ইউনিয়ন ও এর আশপাশের এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে রোহানকে ডেকে নেওয়া হয়। এরপর গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। লাশ যেন পানির নিচে ডুবে থাকে এবং ভেসে না ওঠে, সে জন্য ধারালো ছুরি দিয়ে পেট কেটে দেওয়া হয়। পরে বালুভর্তি বস্তার সঙ্গে বেঁধে মৃতদেহটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয় ঘাতকেরা।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে, তাদের শয়নকক্ষ ও আশপাশের এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট এবং ভুক্তভোগীর পরিহিত স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করেছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মফিজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close