শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অটোরিকশাচালকদের দাবির পক্ষে বক্তব্য নিয়ে সমালোচনা, বললেন ডিএনসিসি প্রশাসক      ● ‘দেশু ৭’-এর মঞ্চে বড় ঘোষণা জিতের, দেবের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা      ● কানাডার পুলিশ কর্মকর্তা চরিত্রে জায়েদ খান      ● ইরানের সঙ্গে আলোচনা চলছে, হামলা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের      ● মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও ভালো আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া      ● ছুটির সকালেই বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট      ● ২ পেসার ও ৩ স্পিনার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড      ● নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ      ● পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যাংকের নতুন উদ্যোগ      ● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      
অটোরিকশাচালকদের দাবির পক্ষে বক্তব্য নিয়ে সমালোচনা, বললেন ডিএনসিসি প্রশাসক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:৪৭ পিএম

ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবির পক্ষে অবস্থান নেওয়া একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, 'বাংলাদেশের একজন মানুষও নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। সেদিন কারা ছিল; বড় বড় দাঁড়ি, মাথায় টুপি, তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু ইতোমধ্যে বের হয়ে গেছে। আমরা আশা করব এই জায়গা থেকে আপনারা বের হয়ে আসুন।’

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, অটোরিকশাচালকদের দাবি সরকারের মেনে নেওয়া উচিত। তাঁর এ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ডিএনসিসি প্রশাসক বলেন, 'একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বললেন, ‘অটোরিকশা চালকদের যে দাবি, সেটা সরকারের মানা উচিত।’ এটা হাস্যকর। পরে অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি ৭০০ অটোরিকশা রয়েছে।’

এ সময় একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ৭০০ অটোরিকশার মালিকানা সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দেননি।

মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার উদ্যোগ সম্পর্কে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি আঁকা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনীতিকরণ হবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে। সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করে তোলা হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডিএনসিসি   শফিকুল ইসলাম খান মিল্টন   গোলাম পরওয়ার   জামায়াতে ইসলামী   অটোরিকশা   ব্যাটারিচালিত অটোরিকশা   অটোরিকশাচালক   ঢাকা উত্তর সিটি করপোরেশন   মিরপুর-১০   জুলাই আন্দোলন   গ্রাফিতি   রাজনৈতিক সংবা�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close