মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      ● মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা      ● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      ● ‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান      ● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       
২ পেসার ও ৩ স্পিনার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৫২ পিএম আপডেট: ০৯.১০.২০২৬ ১:২৪ PM

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। বাংলাদেশের একাদশে রাখা হয়েছে দুই পেসার ও তিন স্পিনার।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। একাদশে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। দলে ফিরেই একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আফগানিস্তানের হয়ে প্রথমবার টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন রহমত শাহ। দুই দল এখন পর্যন্ত টেস্টে দুবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ও আফগানিস্তান একটি করে ম্যাচে জয় পেয়েছে। 


বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   আফগানিস্তান ক্রিকেট   বাংলাদেশ বনাম আফগানিস্তান   নাজমুল হোসেন শান্ত   রহমত শাহ   টেস্ট ক্রিকেট   আবুধাবি   বাংলাদেশ একাদশ   ক্রিকেট খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close