বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিতে কৃষক প্রশিক্ষণ      ● পুড়ল কুহিনূর হত্যা মামলার আসামির ঘর      ● তুরাগ দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় ৫ প্রতিষ্ঠান পরিদর্শন      ● বিএনপি নেতা রিংকু হালদারের অকাল মৃত্যু      ● পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু      ● প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও      ● ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর খুন      ● কেন্দুয়ায় সংঘর্ষে আহত প্রায় ৩০      ● হামে আরও ৬ জনের মৃত্যু      ● দেশে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● জনস্বাস্থ্য সুরক্ষায় নগর প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ      ● চলতি বছর আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী      
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিতে কৃষক প্রশিক্ষণ
প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম

আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির সম্প্রসারণ, কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি এবং কৃষিযান্ত্রিকীকরণকে জনপ্রিয় করার লক্ষ্যে পটুয়াখালীতে কৃষক প্রশিক্ষণ, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পশুরীবুনিয়া প্রযুক্তিগ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন-পটুয়াখালীর উদ্যোগে এবং পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি, উন্নত জাতের ব্যবহার, মানসম্মত বীজ ও চারা উৎপাদন, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই ও পোকামাকড় দমন এবং কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রম ও উৎপাদন ব্যয় কমানো এবং সময় সাশ্রয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পটুয়াখালী ব্রি স্যাটেলাইট স্টেশনের পিএসও এবং এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আধুনিক কৃষি ব্যবস্থায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য উন্নত প্রযুক্তি ও কৃষিযন্ত্রের ব্যবহার বাড়াতে হবে।”

সভাপতির বক্তব্যে ড. মো. আনোয়ার হোসেন উপকূলীয় অঞ্চলের কৃষির বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, “জলাবদ্ধতা, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিক সংকট মোকাবিলায় স্থানীয় পরিবেশ উপযোগী ধানের জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করতে হবে।” তিনি পশুরীবুনিয়া প্রযুক্তিগ্রামকে আধুনিক ধান উৎপাদন ও কৃষিযান্ত্রিকীকরণের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান।

মতবিনিময় সভায় কৃষকরা আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার, প্রাপ্যতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রি গাজীপুর এলএসটিডি প্রকল্প অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা খালিদ হাসান সৌরভ, ব্রি আঞ্চলিক কার্যালয় বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রেজয়ান বিন হাফিজ প্রান্ত, ব্রি স্যাটেলাইট স্টেশন খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসাইন, ব্রি স্যাটেলাইট স্টেশন পটুয়াখালীর বৈজ্ঞানিক কর্মকর্তা রোবায়েত নাজমুন ইভা এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পটুয়াখালীর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কায়েস মাহমুদ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close