বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবি'র ২৮ শিক্ষার্থী      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন       ● দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী      ● নিষেধাজ্ঞার খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া      ● নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?      ● আগামী গ্র্যামিতে থাকছে না ব্ল্যাকপিংক, বিটিএস ও স্ট্রে কিডস      ● আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার      ● দেনমোহর, হাইকোর্ট, পারিবারিক আদালত, মুসলিম পারিবারিক আইন, ক্ষতিপূরণ, নিকাহনামা, খোরপোশ, সুপ্রিম কোর্ট      ● দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ‘সংঘবদ্ধ চক্রের’ দখলে      ● বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ      ● ট্রাম্পের গাজা পরিকল্পনা থমকে গেছে, বন্ধ হয়নি ইসরায়েলি হামলা      
ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:১৮ পিএম

রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার সকালে যুবদলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এ সময় নেতাকর্মীরা ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।

ইসলাম স্বপন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।’

নেতাকর্মীরা জানান, দেশব্যাপী যুবদলের এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   ডেঙ্গু প্রতিরোধ   যুবদল   তেজগাঁও   পূর্ব তেজতুরী বাজার   পরিচ্ছন্নতা কর্মসূচি   জনসচেতনতা   মশার প্রজননস্থল   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close