বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবি'র ২৮ শিক্ষার্থী      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন       ● দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী      ● নিষেধাজ্ঞার খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া      ● নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?      ● আগামী গ্র্যামিতে থাকছে না ব্ল্যাকপিংক, বিটিএস ও স্ট্রে কিডস      ● আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার      ● দেনমোহর, হাইকোর্ট, পারিবারিক আদালত, মুসলিম পারিবারিক আইন, ক্ষতিপূরণ, নিকাহনামা, খোরপোশ, সুপ্রিম কোর্ট      ● দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ‘সংঘবদ্ধ চক্রের’ দখলে      ● বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ      ● ট্রাম্পের গাজা পরিকল্পনা থমকে গেছে, বন্ধ হয়নি ইসরায়েলি হামলা      ● অক্টোবরে ৫ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার      
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবি'র ২৮ শিক্ষার্থী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম

সাড়ে ছয় বছর পর একসঙ্গে তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করা হয়।

ইউজিসির তালিকায় ২০১৯ সালের মনোনীত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আরবি বিভাগের হাসমতুল্লাহ, আইন বিভাগের আফসান এলাহী, পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোস্তাকিম খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান এলা, এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্টোরি বিভাগের মনিকা অ্যামেলিয়া।

২০২০ সালের তালিকায় রয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শাহিদুল্লাহ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোছা. মরিয়ম খাতুন, মার্কেটিং বিভাগের শামীমা ফাসমিন শান্তা, অর্থনীতি বিভাগের মোছা. ইসরাত জাহান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোবাশ্বিরা আনজুম, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের মোছা. আজমিরা খাতুন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জাবিদ হাসান, গ্রাফিক ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্টোরি বিভাগের খাদিজাতুল কুবরা এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের অতুল মহার্জন।

২০২১ সালের তালিকায় রয়েছেন সংগীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস, আইন বিভাগের মোছা. জান্নাতুন নাঈম মিতু, ফার্মেসি বিভাগের মোছা. জান্নাতুল মাওয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. নাহিদ হাসান বাধন, সমাজবিজ্ঞান বিভাগের মোছা. হোসনে আরা বেগম, প্রাণিবিদ্যা বিভাগের আল-আমিন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের রাবেয়া বসরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ হাসিব চেরাগী, পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের মুনমুন নাহার এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের সোমি রওনিয়ার।

ইউজিসির নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কার চালু করা হয়। অনার্স পর্যায়ে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতিবছর ইউজিসি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইউজিসি সূত্রে জানা গেছে, ২০০৫ সালে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ চালু করা হয়। পরে ২০১৮ সালে নীতিমালা সংশোধন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও এ পুরস্কারের আওতায় আনা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:   প্রধানমন্ত্রী স্বর্ণপদক   রাজশাহী বিশ্ববিদ্যালয়   রাবি   ইউজিসি   বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন   স্বর্ণপদক   শিক্ষার্থী   উচ্চশিক্ষা   শিক্ষা   রাজশাহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close