প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক সাহার সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাইয়ুম এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় ও জাতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারের জনকল্যাণমুখী কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বস্তুনিষ্ঠ চিত্র ফুটিয়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ