মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      ● হত্যা করে লাশ এনে পুতে রাখার অভিযোগ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু      ● চূড়ান্ত সুপারিশ পেয়েও চাকরি হয়নি নবীনগরের দুই যুবকের      ● স্বপ্নে মাসের বাজারে সাশ্রয়ের সুযোগ      ● সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের      ● ভারতের প্রথম এইচপিভি ভ্যাকসিন পেল ডব্লিউএইচওর স্বীকৃতি      
সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী
প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া)
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম

গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল, বাদ যোহর প্রেসক্লাব সংলগ্ন মৌ প্লাজা বাইতুর রহমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মসজিদের হাফেজ ক্বারি জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিলে প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

পরে প্রেসক্লাবে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক প্রভাষক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কেএম বেলাল, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মঈন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মণ্ডল, অর্থ সম্পাদক অসীম কুমার দাস, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাদসহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালে এই দিনে আকস্মিকভাবে উদীয়মান তরুণ সাংবাদিক হারুন-অর-রশিদ বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪২ বছর বয়সে ইন্তেকাল করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close