মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      
কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় মাসব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার জোড়পোল বাজারে মেসার্স মামুন ফার্মেসিতে দিনব্যাপী বিনামূল্যে ছানি রোগী বাছাই, দৃষ্টি পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালিত ‘ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র’ কাঁঠালিয়া শাখা এ ক্যাম্পের আয়োজন করে।

কার্যক্রমের আজকের দিনে মোট ৫১ জন সাধারণ ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অপটোমেট্রিস্ট তামিম মোহাম্মদ ফজলুল করিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার জাহিদুল ইসলাম।

আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস সামনে রেখে মাসব্যাপী এ সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। পুরো মাসজুড়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close