শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      ● গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিকল্প      ● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      
১০ম গ্রেডের বেতন সুবিধা প্রাথমিকের প্রধান শিক্ষকদের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৪১ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। একই সঙ্গে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারির তারিখের আগের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা পাবেন না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগের বাস্তবায়ন-৮ শাখা। এতে সই করেছেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এতে আরও বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারির তারিখের আগের কোনো আর্থিক বকেয়া সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা প্রাপ্য হবেন না।

অর্থ বিভাগের চিঠিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২৭ জুলাইয়ের দুটি চিঠির সূত্র উল্লেখ করা হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর অতিরিক্ত সচিবকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবের একান্ত সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে অবহিত করা হয়েছে।

এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের প্রক্রিয়া আইবাস++-এর মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারি করতে হবে।

২০২৫ সালের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। তবে এরপরও তারা ১০ম গ্রেড অনুযায়ী বেতন পাচ্ছিলেন না। প্রায় ১০ মাস পর ১০ম গ্রেডে বেতন নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলো।

এদিকে গত ডিসেম্বর থেকে পাওনা বকেয়া প্রসঙ্গে আদেশে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা প্রাপ্য হবেন না।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close