মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      ● হত্যা করে লাশ এনে পুতে রাখার অভিযোগ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু      ● চূড়ান্ত সুপারিশ পেয়েও চাকরি হয়নি নবীনগরের দুই যুবকের      ● স্বপ্নে মাসের বাজারে সাশ্রয়ের সুযোগ      ● সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের      ● ভারতের প্রথম এইচপিভি ভ্যাকসিন পেল ডব্লিউএইচওর স্বীকৃতি      ● বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির      
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে টাকা ছাড়া চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠেছে আবু নাছের নামে এক কর্মচারীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আছদ্দি চৌকিদার বাড়ির বাসিন্দা জান্নাতুল ফেরদৌস এ অভিযোগ করেন।

অভিযোগকারী জানান, তার তিন বছর বয়সী ভাগনি ফাতেমার মাথায় হওয়া একটি ফোড়া নিয়ে চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান তিনি। সেখানে কর্মরত আবু নাছের ফোড়া দেখতে ১ হাজার টাকা লাগবে বলে দাবি করেন বলে অভিযোগ করেন জান্নাতুল ফেরদৌস।

তিনি আরও জানান, শিশুটির বাবা মৃত নুরুল হক এবং মা রোজিনা মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। শিশুটি এতিম জানিয়ে আর্থিক অসচ্ছলতার কথা বলার পরও ওই কর্মচারী ১ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ।

পরে চিকিৎসা নেওয়ার জন্য জান্নাতুল ফেরদৌস টাকা দিতে সম্মত হলে আবু নাছের শিশুটির ফোড়া ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেন বলে তিনি জানান। এরপর টাকা দেওয়ার সময় জান্নাতুল ফেরদৌস অনুরোধ করে বলেন, শিশুটির বাবা নেই, তাই ৫০০ টাকা রাখার জন্য। অভিযোগ অনুযায়ী, তখন আবু নাছের পরদিন ড্রেসিং করাতে আসার সময় ৫০০ টাকা নিয়ে আসতে বলেন এবং টাকা না আনলে আর সেখানে না আসার কথা বলেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু নাছের বলেন, বেসরকারি হাসপাতালে এ ধরনের চিকিৎসায় ৫-৭ হাজার টাকা নেওয়া হয়, আর তিনি ১ হাজার টাকা দাবি করেছেন। তবে ১ হাজার টাকা দাবি করা তার ভুল হয়েছে বলেও তিনি স্বীকার করেন। এ সময় তিনি ক্যামেরা বন্ধ করার অনুরোধ করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার বিনিময়ে অর্থ দাবির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close