মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      ● হত্যা করে লাশ এনে পুতে রাখার অভিযোগ      
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম আপডেট: ০৬.১০.২০২৬ ৬:৪৮ PM

সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।

জানা গেছে, দেশের সরকারি কলেজ ও মাদরাসায় বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। দীর্ঘদিন ধরে এই বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বদলি ও পদায়নের নামে ওই সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ পরিস্থিতিতে বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close