মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক       ● চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই বিবেচ্য: ডেপুটি স্পিকার      ● নৌকা বাইচ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা      ● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      
মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক
প্রতিনিধি, মাগুরা
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম

মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১টা ৪৫ মিনিটের সময় নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৮ হাজার (আট হাজার) পিস ইয়াবা, ৩ লাখ ৪৮ হাজার টাকা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বর্তমান সরকারের প্রণীত আধুনিক জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬-এর আলোকে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে মাগুরা জেলার সকল থানা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা হচ্ছে।

সমন্বিত সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), পুলিশ সুপার, মাগুরার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. সাব্বির আহম্মেদ, অফিসার ইনচার্জ (ডিবি) মোহাম্মদ আশরাফুজ্জামান, অফিসার ইনচার্জ, সদর থানা, এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি টিম, সিসিআইসি ও সদর থানা পুলিশের সমন্বয়ে সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাগুরা সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের মাদকসম্রাট শাহীন আলম শাহীনের (৪৬) বসতঘরের শয়নকক্ষ থেকে মো. শাহীন আলম (৪৬), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- মৃত সালেহা বেগম; সাথী খাতুন (৩৬), পিতা- মৃত মোজাহার সিকদার, মাতা- মৃত সিকারুননেছা, স্বামী- মো. শাহীন আলম, উভয় সাং- কাশিনাথপুর, পৌরসভা- ১ নম্বর ওয়ার্ড, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা এবং খালিদ হাসান (৩১), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- শিউলি খাতুন, গ্রাম- নন্দলালপুর, পো.- রাউতারা, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরাকে গ্রেপ্তার করা হয়।




গ্রেপ্তারকৃতদের দখল থেকে উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় ৮ হাজার (আট হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ডিসকভারি (১৩৫ সিসি) মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শাহীন আলম ও সাথী খাতুন স্বামী-স্ত্রী। জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।

আসামি শাহীন আলম ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ৬টি মামলা এবং সাথী খাতুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জুয়া ও মাদক পরিবার, সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close