প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার, সিএনজি ও ইজিবাইক (অটোরিকশা) সড়ক পরিবহন মালিক সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও যানবাহন চলাচল সুশৃঙ্খল রাখতে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন নতুন কমিটির অনুমোদন দেন। গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলা মিশুক, সিএনজি ও ইজিবাইক সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
একই সঙ্গে পূর্বের সব কমিটি বাতিল করে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে শাহ্ মো. সুজনকে সভাপতি এবং মো. মাহাবুব আলম মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১১ সদস্যের এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে চলাচলকারী মিশুক, সিএনজি ও ইজিবাইক যানবাহনের চলাচল সহজ করা এবং সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে।
স্বদেশ প্রতিদিন/এস পি