মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৮৫ বছর বয়সে প্রথমবার বিরোধীদল জামায়াত: শেখ রবিউল      ● ভালুকায় মিশুক-সিএনজি মালিক সমিতির নতুন কমিটি      ● দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনা      ● সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট যত্নের গুরুত্ব      ● একসঙ্গে ৩০ ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ      ● চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুমি      ● রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই যুবক আটক      ● চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে      ● শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে      ● লটারিতে ১৮ সাবরেজিস্ট্রারকে বদলির জন্য নির্বাচন      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার      
৮৫ বছর বয়সে প্রথমবার বিরোধীদল জামায়াত: শেখ রবিউল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম

কোনটা নাগরিকের অধিকার, কোনটা রক্ষার বিষয় আর কোনটা নাগরিকের দাবি—সেটা বুঝতে অপারগ হওয়ায় জন্মের পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধীদল হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘সরকার তো পরের কথা। জামায়াতে ইসলামীর প্রথম বিরোধীদল হওয়ার সুযোগ হয়েছে ৮৫ বছর বয়সে। কারণ, তারা বুঝতে চাননি মানুষ কী চায়।’

মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ-তে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘তারা স্বাধীনতার সময় বুঝতে চাননি, স্বাধীনতার পরেও বুঝতে চাননি, এরশাদের সময়ও বুঝতে চাননি কাকে সমর্থন দিতে হবে। আবার ওয়ান-ইলেভেন সরকারের পরও বুঝতে পারেননি। ২০২৪ সালে এসে কিছু বুঝতে পেরেছিলেন, আবার খেই হারিয়ে ফেলেছেন। এটি হচ্ছে তাদের রাজনৈতিক বদান্যতা।’

অটো রিকশা প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ঢাকা শহরে অটো রিকশার প্রসার হয়েছে। তবে ব্যাটারিচালিত রিকশার নীতিমালা হচ্ছে। এই নীতিমালার আলোকে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় চলাচল অননুমোদিত হবে।

তিনি বলেন, ‘যারা কিছুদিন ধরে এই পেশায় যুক্ত হয়ে গিয়েছেন, ডেফিনেটলি তাদের কষ্ট হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের একমত হয়ে এই অব্যবস্থাপনার উত্তরণ ঘটাতে হবে। কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়।’

শেখ রবিউল আলম আরও বলেন, ‘তবে কোনো গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে অকার্যকর হতে দেওয়া হবে না।’





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শেখ রবিউল আলম   জামায়াতে ইসলামী   জামায়াত   বিরোধীদল   নাগরিক অধিকার   রাজনীতি   ব্যাটারিচালিত রিকশা   অটো রিকশা   ঢাকা শহর   সড়ক পরিবহন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close