সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার      ● সীমান্তের ৬০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান      ● গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী      ● এআই নীতিতে সমন্বয় আনতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের      ● কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি      ● আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ      ● ৪০০ বছর বাঁচে যে হাঙর      ● কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার      ● নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী      ● বাংলা কিউআরে প্রতিদিন লেনদেন ১৪৩ কোটি টাকা      ● চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু      
গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার
প্রতিনিধি,​ পিরোজপুর
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:১৬ পিএম

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ অক্টোবর রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে ১ নম্বর অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪-৫ জন দুষ্কৃতকারী সুকৌশলে ঘরে প্রবেশ করে। তারা ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশালের কাছে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সফল অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-৮।

এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close