সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সীমান্তের ৬০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান      ● গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী      ● এআই নীতিতে সমন্বয় আনতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের      ● কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি      ● আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ      ● ৪০০ বছর বাঁচে যে হাঙর      ● কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার      ● নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী      ● বাংলা কিউআরে প্রতিদিন লেনদেন ১৪৩ কোটি টাকা      ● চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু      ● রেল খাতকে লাভজনক করতে স্থায়ী কমিটির সুপারিশ      ● আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
সীমান্তের ৬০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাসসহ ৮৯ দশমিক ৮ কেজি ভারতীয় গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন গীতবাড়ি বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি হায়েস মাইক্রোবাসের ভেতর থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গীতবাড়ি বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা হায়েস মাইক্রোবাস ও মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   চৌদ্দগ্রাম   গাঁজা উদ্ধার   ভারতীয় মদ   মাদক উদ্ধার   বিজিবি   ১০ বিজিবি   সীমান্ত   চোরাচালান   মাদকবিরোধী অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close