সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ      ● ভালুকায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিশাল মানববন্ধন      ● রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস      ● জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে?      ● ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● পলাশবাড়ীতে এলজিইডির সড়কে ধস, দ্রুত সংস্কারের দাবি      ● ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল      ● প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ      ● সাটুরিয়ায় ৮১ মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি      ● মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● এআই চ্যাটবট কি মানুষের বুদ্ধিমত্তা কমিয়ে দিচ্ছে?      ● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা      
চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আক্তার (৩৫) নামে এক আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বাবুল উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদ আলীর ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন এবং পাশাপাশি আদম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় যুদ্ধে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে তাকে কলমোগাড়া এলাকায় নিয়ে হাত-পা বেঁধে মারধর করে ফেলে রেখে যাওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, বাবুল আক্তার এলাকার এক যুবককে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে ওই যুবক যুদ্ধে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও বিরোধের জের থেকে যায়।

ওসি বলেন, ‘ওই বিরোধের জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের স্বজন বা সহযোগীদের পক্ষ থেকে বাবুলকে ডেকে নিয়ে মারধর করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   শিবগঞ্জ   হত্যা   পিটিয়ে হত্যা   আদম ব্যবসায়ী   বাবুল আক্তার   রাশিয়া   প্রবাসী   স্থানীয় খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close