শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ, দুইজন আটক      ● ৩ দিন ব্যাপি চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● ৭ সিটের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এস৯      ● ক্লাস শুরুর আট দিন পর প্রকাশ সিলেবাস      ● ভূমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন      ● ৩০ ডলারে কেনা, দাম উঠল ১৩ লাখ ডলার      ● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮      ● হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ, বন্ধ শত শত স্কুল      ● গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার      ● ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী      
৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ, দুইজন আটক
মোস্তফা সরদার, শরীয়তপুর
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ রফিক (৪৮) ও উজ্জ্বল (৪২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা পটুয়াখালী জেলার বাসিন্দা।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়।

পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করে নৌ পুলিশ। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নৌপথে মাদক পরিবহন রোধ ও নৌপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close