শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার      ● ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী      ● ৭২ বছরের পুরোনো ভবনে প্রতিদিন ২–৩ হাজার মানুষের আনাগোনা      ● লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভিযোগ      ● কারিগরি শিক্ষাই তৈরি করতে পারে কর্মসংস্থান      ● কুলাউড়ায় পুঞ্জিতে ৫০ লক্ষ টাকার পানগাছ কর্তন করে দুর্বৃত্তরা       ● ডিমের বাজারে ডিএসসিসির তদারকি      ● সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী      ● ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সীমান্তে চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত      ● ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, পুলিশের হাতে যুবক      
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে মেট্টিক্স গার্মেন্টস নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকার মেট্টিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   গাজীপুরে আগুন   পোশাক কারখানায় আগুন   মেট্টিক্স গার্মেন্টস   ফায়ার সার্ভিস   ডেগেরচালা   গাছা   অগ্নিকাণ্ড   আগুন নিয়ন্ত্রণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close