শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৩ দিন ব্যাপি চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● ৭ সিটের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এস৯      ● ক্লাস শুরুর আট দিন পর প্রকাশ সিলেবাস      ● ভূমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন      ● ৩০ ডলারে কেনা, দাম উঠল ১৩ লাখ ডলার      ● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮      ● হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ, বন্ধ শত শত স্কুল      ● গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার      ● ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী      ● ৭২ বছরের পুরোনো ভবনে প্রতিদিন ২–৩ হাজার মানুষের আনাগোনা      
৩ দিন ব্যাপি চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে এনে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে ছেলে-মেয়েরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং একসঙ্গে গাইতে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এখনো কেমন যেন ভয় ভয় লাগে। সারা দেশে নিরাপত্তা নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য একটি ভালো ও সমৃদ্ধ জায়গা চাই। একটি নিরাপদ দেশ গঠন করতে চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে নৌকাবাইচ, ঘোড়দৌড়, ঘুড়ি ওড়ানো, জারি, সারি ও ভাটিয়ালি গানের মতো নানা আয়োজন গভীরভাবে জড়িয়ে আছে। এসব আয়োজন বন্ধ করে দেওয়ার কথা বলা হলে মানুষের মধ্যে নেতিবাচক চিন্তার সৃষ্টি হতে পারে। তাই বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধারণ ও সংরক্ষণ করতে হবে।

তিনি বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করে। তাই নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিল্পচর্চার সুযোগ তৈরি করতে হবে।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, দৈনিক ইত্তেফাকের সিনিয়র আর্টিস্ট অভিজিৎ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনীতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close