শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চায়ের দোকানে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল জাকারিয়ার      ● সংসদ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডোপ টেস্টের দাবি সেলিম ভূঁইয়ার      ● শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ      ● আজকের স্বর্ণের দাম ৩ অক্টোবর ২০২৬      ● তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক      ● মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা      ● যে বছরে ৩ ঈদ ও ২ হজের বিরল সম্ভাবনা      ● বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      ● নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার      ● পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল      ● নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ      
চায়ের দোকানে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল জাকারিয়ার
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম

সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়া খান শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় কয়েকজনের সঙ্গে চায়ের দোকানদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দোকানদারকে মারধর করছিলেন বলে স্বজনরা জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তাদের থামাতে এগিয়ে যান।

এ সময় ওই ব্যক্তি জাকারিয়াকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন বলে স্বজনদের দাবি। পরে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাছুম বিল্লাহ শাহীন বলেন, ‘চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে জাকারিয়া ছুরিকাঘাতের শিকার হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   জাকারিয়া খান   ছুরিকাঘাত   হত্যাকাণ্ড   চায়ের দোকান   সাতক্ষীরা মেডিকেল কলেজ   সিসিটিভি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close