শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       
সংসদ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডোপ টেস্টের দাবি সেলিম ভূঁইয়ার
প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ AM

দেশকে মাদকমুক্ত করতে সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ডোপ টেস্টের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। সেখানে তিনি লেখেন, ‘দেশকে মাদকমুক্ত করতে হলে সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতাদের ডোপ টেস্টের দাবি জানাচ্ছে জনগণ।’

সেলিম ভূঁইয়ার এ বক্তব্য প্রকাশের পর তাঁর ফলোয়ারদের অনেকে মন্তব্য করেন। তাঁদের কেউ কেউ মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ডোপ টেস্টের আওতায় আনার পরামর্শ দেন।

মো. শাহিন নামে এক অনুসারি মন্তব্য করেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে হোমনা-তিতাসের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সারাদেশেও একইভাবে অভিযান চালিয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মো. ফয়সাল রিয়ান জেসিডি মন্তব্য করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট নিশ্চিত করে প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত। তাঁর ভাষ্য, মাদকমুক্ত ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে এটি কার্যকর একটি পদক্ষেপ হতে পারে।

গোলাম মোস্তফা নামে আরেকজন মন্তব্য করেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ের নেতাদের পাশাপাশি তাঁদের সন্তানদেরও ডোপ টেস্টের আওতায় আনা প্রয়োজন। তাঁর দাবি, নেতাদের সহযোগিতায় এলাকায় মাদক কারবারিরা কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে সম্প্রতি হাইকোর্টে একটি রিটের প্রাথমিক শুনানি হয়েছে এবং আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সেলিম ভূঁইয়া   ডোপ টেস্ট   কুমিল্লা-২   হোমনা-তিতাস   মাদকবিরোধী অভিযান   জনপ্রতিনিধি   মাদকমুক্ত বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close