শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● ক্যানসার জয় করে দলে ফিরলেন ম্যাডিনসন      ● দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত      ● ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহু-বিন জায়েদের বিরুদ্ধে দাবি      ● দুই মেট্রোরেল নির্মাণে কাজ পেল পাঁচ দেশের কোম্পানি      ● মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে, স্বস্তিতে পথচারীরা      ● উচ্চমূল্যের বাজারে ফের নিত্যপণ্যের চাপ      ● আজকের স্বর্ণের দাম: ২ অক্টোবর ২০২৬      ● নবীজির মসজিদে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার দাবি      ● বিমানবন্দরে তর্ক-বিতর্ক, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা      ● ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭২      ● হরমুজে তেল পরিবহন বাড়লেও নিরাপত্তা নিয়ে শঙ্কা      
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি গুদাম সিলগালা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে মজুত এবং অনুমোদিত গুদামের সঙ্গে বাস্তব ব্যবস্থাপনায় অসঙ্গতির অভিযোগে এ অভিযান চালানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে টস বন্ডের বন্ডেড ওয়্যারহাউসে যৌথ অভিযান শুরু হয়। রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে।

এনবিআর জানিয়েছে, অভিযানে প্রাথমিকভাবে ‘গুরুতর অসঙ্গতি’ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি হলেও সরেজমিনে চারটি গুদামে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত গুদামের বাইরে আরও দুটি গুদাম ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুল্কমুক্ত পণ্য সরানোর অভিযোগ যাচাই

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদিত গুদামের বাইরে স্থানান্তর বা অপসারণ করা হয়েছে কি না, তা যাচাই করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পণ্য সরিয়ে ফেলা বা স্থানান্তরের সুযোগ বন্ধ করা এবং তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ডেড ওয়্যারহাউস থেকে শুল্কমুক্ত মদ কেনার সুযোগ আইন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণির ব্যক্তিদের জন্য সীমিত। টস বন্ডের বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরে অনুসন্ধান চলছিল। তবে তদন্ত শেষ হওয়ার আগে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে টস বন্ডের মালিকানা ও পরিচালনার সঙ্গে শেখ নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে এসেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এনবিআরের সিআইসি ও আয়কর গোয়েন্দা ইউনিট কানাডা থেকেও নুর ইসলাম ও তাঁর পরিবারের আর্থিক কর্মকাণ্ডসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।

কানাডার নথি ও আর্থিক লেনদেনও তদন্তে

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কানাডা থেকে সংগৃহীত নথিতে ২০১২ সালের ২৬ এপ্রিল থেকে ২০২২ সালের ১৯ এপ্রিল পর্যন্ত নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক কর্মকাণ্ডসংক্রান্ত ১৬৩টি প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এসব নথির মধ্যে ১৭টি সন্দেহজনক লেনদেন, দুটি সন্দেহজনক লেনদেনের চেষ্টা, বড় অঙ্কের নগদ লেনদেনের ১১৮টি প্রতিবেদন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ২৬টি প্রতিবেদন এবং আন্তদেশীয় অর্থ লেনদেনের দুটি নথি রয়েছে বলে দাবি করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স আনার তথ্যও পাওয়া গেছে। তবে এসব তথ্য ও লেনদেনের প্রকৃতি নিয়ে তদন্ত চলছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, টস বন্ড ও শেখ নুর ইসলামকে ঘিরে রাজস্ব-সংক্রান্ত অনুসন্ধান আগে থেকেই চলছিল। সম্প্রতি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার সঙ্গে এই অভিযান সরাসরি সম্পৃক্ত নয় বলেও তারা জানিয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর তাঁর ব্যাংক হিসাব তলবের খবরও আসে। তবে স্টুডিওতে হামলার সঙ্গে টস বন্ডের গুদাম সিলগালার সরাসরি কোনো যোগসূত্রের কথা তদন্তকারী সংস্থাগুলো জানায়নি।

সিলগালা করা চার গুদামে থাকা পণ্যের পরিমাণ, আমদানি ও বন্ড সুবিধার নথি, গুদাম ব্যবহারের অনুমোদন এবং শুল্কমুক্ত পণ্য নির্ধারিত নিয়মে সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে কি না—এসব বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ও বিস্তারিত যাচাই শেষে টস বন্ডের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সালমান মুক্তাদির   শেখ নুর ইসলাম   টস বন্ড   মদের গুদাম   গুদাম সিলগালা   এনবিআর   কাস্টমস গোয়েন্দা   সিআইআইডি   শুল্কমুক্ত মদ   বন্ডেড ওয়্যারহাউস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close